মো: ওসমান হোসেন সাকিব
আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,
চায়না আর দেশে পাতানো নির্বাচন।
ভোটের উৎসবে পরিণত হোক প্রতিটি প্রাঙ্গণ_
মারামারি,হানাহানি থেকে বিরত থাকবে জনগণ।
ভোট কারচুপিতে সজাগ থাকবে প্রশাসন
যার ভোট সে দিবে পছন্দ মতন।
অর্থে নই,যোগ্যতায় করুন প্রার্থী নির্বাচন_
দেশ-দশের কথা বলতে সক্ষম হবে যে জন।
প্রচার-প্রচারণায় থাকুক সৌহার্দ্যের রেশ,
ভোটাররা যাতে পায় উচ্ছাসের পরিবেশ।
সর্বশেষ,কামনা করি খোদার রহমত_
নির্বাচনের সময় জান-মাল করেন হেফাজত।।
শিক্ষার্থী: গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।