মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী
দুঃখে দুঃখে জনম গেল
দুঃখ যে আর মুছে না,
সুখের জন্য কাঙ্গাল আমি
কপালে কভু জুটে না।
কেন বানাইলা বিধি মোরে,
কেনই বা রাখো সুখ থেকে দূরে।
বিধি রে কেন বানাইলা মোরে।
আমি কতজনকেই দেখেছি
তোমার বিধান মানে না
তবু তাদেরই রেখেছো সুখে,
আমাকে কেন রেখেছো সদা দুখে।
বিধি রে কেন বানাইলা মোরে।