• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কবিতা হলো আত্মার খোরাক ও সাহিত্যের প্রাণ: কবি মুহাম্মদ আবু রিসাত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন

বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন অনেকে: হাসনাত আবদুল্লাহ

তুফান ইনিস্টিউট / ৫২ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি

(ছবি: সংগৃহীত)

​এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৫ আগস্টের আগে যারা বাকশক্তিহীন ছিলেন, আজ তাদের বাকশক্তি হয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হলো, তারা বাকশক্তি ফিরে পেয়ে জুলাই বিপ্লবের প্রকৃত যোদ্ধাদের কথা ভুলে গেছেন।

​মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

​হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেড় বছর পার হওয়ার আগেই এক শ্রেণির মানুষের মধ্যে দম্ভ তৈরি হয়েছে। যারা আগে কথা বলতে ভয় পেতেন, আজ তাদের জৌলস আর লোকবলের অভাব নেই। অথচ জুলাই যোদ্ধা আবুবক্করদের মতো যারা অকাতরে আত্মত্যাগ করেছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের স্বপ্নগুলো নিয়ে আজ কাউকে কথা বলতে শোনা যায় না।’

​তিনি আরও বলেন, যে লক্ষ্য ও পরিবর্তনের জন্য মাইনুদ্দিনরা শাহাদাত বরণ করেছেন, সেই আদর্শকে পাশ কাটিয়ে বর্তমান রাজনীতিতে দম্ভ ও অহংকার মাথাচাড়া দিয়ে উঠেছে। ফ্যাসিবাদের উদাহরণ টেনে তিনি বলেন, অতীতে বড় বড় দম্ভ এই মাটিতে টিকতে পারেনি। সময় কখনও অপরাধীকে ছাড় দেয় না, তাই মাটির ওপর দাঁড়িয়ে কোনো প্রকার ঔদ্ধত্য প্রদর্শন শুভ ফল বয়ে আনবে না।

​উক্ত উঠান বৈঠকে স্থানীয় এনসিপি ও জামায়াত জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। এসময় হাসনাত আবদুল্লাহ ভোটারদেরকে জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​তথ্যসূত্র: জাতীয় গণমাধ্যম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd