আব্দুল কাদের

 

মায়াবী এই সিগ্ধ নীড়ে

পাখির কলতান,

সবুজ গাঁয়ের আঙিনাতে

জুড়ায় সবার প্রাণ।

মুগ্ধ চোখে চেয়ে দেখি

প্রকৃতির এই রূপ,

ফসলি মাঠ,সোনার হাসি

শান্তি অপরূপ!

​সুরভি মাখা বনছায়াতে

ঘাসের কারুকাজ,

রাখাল ছেলে বাজায় বাঁশি

ফেলে সকল কাজ।

বিলে ঝিলে শাপলা দোলে

প্রাণে জাগায় টান,

সবুজ বুকে আঁকা যেন —

সুখের জয়গান।

ধুলোমাখা ওই মেঠো পথে

মায়ার বাঁধন ঘেরা,

সুখমাখা এই শান্ত গ্রামটি

বিশ্বের মাঝে সেরা।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *