‎

মোঃআল আমিন,
হোসেনপুর উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ।
‎
‎
‎হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, এসটি বাংলা টেলিভিশন(আইপি) এর প্রধান সম্পাদক  ও দৈনিক সময়ের আলোর হোসেনপুর প্রতিনিধি শামীম সরকারের
‎ পিতা ইসরাইল মিয়া (অবসরপ্রাপ্ত সেনা সদস্য)।
‎
‎বুধবার (২৪ জুন) সকাল ১০ ঘটিকায়  কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জগদল গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার  বাদ মাগরিব  মরহুমের  নিজ বাড়ীতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
‎
‎তাঁর মৃত্যুতে হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম বুলবুল , সাধারণ সম্পাদক মাহফুজ রাজা  ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *