মোঃআল আমিন,
হোসেনপুর উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ।
হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, এসটি বাংলা টেলিভিশন(আইপি) এর প্রধান সম্পাদক ও দৈনিক সময়ের আলোর হোসেনপুর প্রতিনিধি শামীম সরকারের
পিতা ইসরাইল মিয়া (অবসরপ্রাপ্ত সেনা সদস্য)।
বুধবার (২৪ জুন) সকাল ১০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জগদল গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব মরহুমের নিজ বাড়ীতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম বুলবুল , সাধারণ সম্পাদক মাহফুজ রাজা ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।