• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
বিশ্বকাপের মাঠ কাঁপাতে মেসিদের জন্য যাচ্ছে ৫০০ কেজি গরুর মাংস! জগন্নাথপুরে পানিতে ডুবে নারীর মৃত্যু ​১১ বছরের অবসর ভেঙে পেশাদার ফুটবলে রোনালদিনহো! চুক্তি করলেন ইতালির ক্লাবের সাথে ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, গ্রামবাসীর হাতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে ডিমলায় মানববন্ধন ​রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেট কার, অলৌকিকভাবে অক্ষত আরোহীরা ইউরোপে নেওয়ার প্রলোভন: লিবিয়ায় গিয়ে নিখোঁজ বহু তরুণ, উৎকণ্ঠায় পরিবার দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস তিন মন্ত্রীর পরিদর্শন ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার নামে ভোগান্তি: জনবল সংকট ও অপরিচ্ছন্নতায় রোগীরা অতিষ্ঠ ​ জমি না দিলে অপহরণ ও খুনের হুমকি, বটিয়াঘাটায় সংবাদ সম্মেলন ​

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, গ্রামবাসীর হাতে

Sabit Rizwan / ৬৭ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে শনিবার (২০ জুন) সকাল ৮টায় ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় মাদকবিরোধী কমিটি ও সচেতন গ্রামবাসী।

আটক তরিকুল জানান, চন্দ্রপুর গ্রামের টিটনের নির্দেশে শরিশ্যাম গ্রামের রানার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে টিটনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন সন্দেহ করে তাকে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী এনামুল হক জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় মাদকের ব্যবসা করে যুব সমাজ নষ্ট করছে। তাই গ্রামবাসী ও মাদকবিরোধী কমিটির উদ্যোগে এই অভিযান চালানো হয়। তিনি দাবি করেন, মাদকবিরোধী যুবকদের যেন হয়রানি করা না হয়, সেদিকে পুলিশের নজর দিতে হবে।

অন্য প্রত্যক্ষদর্শী মোঃ আলী হোসেন জানান, অপরিচিত ব্যক্তি দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ইয়াবা পাওয়া যায়। পালানোর চেষ্টা করলে তাকে আটকে পুলিশে খবর দেওয়া হয়।

ধর্মপাশা থানার ওসি শহিদ উল্লাহ গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রতিটি গ্রামে এ ধরনের মাদকবিরোধী কমিটি গঠন করা উচিত। পথসভার মাধ্যমে সচেতনতা বাড়ানোর সুফল আজকের এই অভিযান।” তিনি জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলাকাবাসীর দাবি: মাদকবিরোধী আইনের কঠোর প্রয়োগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd