• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
​বটিয়াঘাটায় নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এলজিইডির বিভাগীয় তত্ত্বাবধায়ক জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ছাতা বিতরণ নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ বিচার, দায়বদ্ধতা ও সামাজিক প্রশ্ন: নুরুল আফসারের মন্তব্যে নতুন বিতর্ক উন্নয়নের মানচিত্রে রংপুর কি তার ন্যায্য অবস্থান পাচ্ছে? বটিয়াঘাটা ​কুটিরহাট প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: নতুন কমিটি গঠন গোয়াইনঘাটে নিউ স্টার স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলা সম্পন্ন সিংগাইর পৌরবাজারে ফুটপাতে অবৈধ দোকানপাঠের বিরুদ্ধে মোবাইল কোর্ট,৭ দোকানে জরিমানা

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

Sabit Rizwan / ৫ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বেসরকারি সংস্থা (এনজিও) ঘাসফুল এর উদ্যােগে বিভিন্ন ওষুধি জাতের গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বেলা ১১ টায় নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে এসব চারা বিতরণ করা হয়। এই চারা বিতরণে
গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়ন ও কারিগরি সহযোগিতা প্রদান করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন। সভাপতিত্ব করেন নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র। সঞ্চালনা করেন ঘাসফুল এনজিওর প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, ঘাসফুলের উপ পরিচালক জয়ন্ত কুমার বসু,
ঘাসফুল সামাজিক উন্নয়ন কর্মসূচির
সহকারী পরিচালক কে. এম. জি রব্বানী বসুনিয়া, নিয়ামতপুর জোনের ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই। বৃক্ষ মানুষের ডিপিএস এর মতো। আপদকালীন সময়ে গাছ বিক্রি করে পরিবারের সমস্যাও দূর করা যায়।
প্রধান মন্ত্রী তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণের কথা উল্লেখ করে বক্তারা বলেন, ঘাসফুল এনজিও যে বৃক্ষরোপণ করছে তা প্রধান মন্ত্রী তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণের সাথে সম্পৃক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd