• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন খুলনা-মোংলা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ – কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

Sabit Rizwan / ১৭ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

‎‎মো. রকিবুল হাসান বিশ্বাস (স্টাফ রিপোর্টার):
ঢাকা জেলার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের খড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এফ এইচ এসোসিয়েশন (খাদ্যের জন্য ক্ষুধার্তদের সহায়তা সংস্থা) এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। শুক্রবার (৫ জুন) সকাল ১০ টার দিকে “প্লাস্টিক দূষণ বন্ধ করো – বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা, প্লাস্টিক দূষণ হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অর্ধদিবসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।
‎অনুষ্ঠানের শুরুতে পরিবেশ বিষয়ক আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পরে উপস্থিত নারী-পুরুষদের মাঝে ২২৫টি শার্ট বিতরণ করা হয়।
‎এরপর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশ রক্ষার বিভিন্ন স্লোগান দেয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
‎অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদ আবুল হোসেন ক্লাবের তরুণ সদস্যরা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং প্লাস্টিক বর্জ্য অপসারণ করেন।
‎পরে আরেকটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। পুরো আয়োজন জুড়ে ছিল পরিবেশবান্ধব সমাজ গঠনের আহ্বান।
‎এফ এইচ এসোসিয়েশনের উন্নয়ন সহায়ক বাবুলাল হেমব্রম বলেন, “এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষকে পরিবেশ সম্পর্কে আরও সচেতন করতে চাই। প্রতিবছরই আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
‎স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এফ এইচ এসোসিয়েশনের এই উদ্যোগকে সময়োপযোগী ও পরিবেশবান্ধব কার্যক্রম হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান।
‎অর্ধদিবসব্যাপী এই কর্মসূচি শেষ হয় পরিবেশ রক্ষার অঙ্গীকার ও সচেতনতামূলক স্লোগানের মধ্য দিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd