• শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
বগুড়ায় আহত সাংবাদিক সাইদ উল হক (রোমেল)-এর চিকিৎসা নিয়ে অবহেলার অভিযোগ নরসিংদী জেলা প্রশাসনের  উদ্যেগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত  বাগেরহাটের রামপালে মাহেন্দ্র গাড়ি ডাকাতি ড্রাইভার কে মেরে আহত জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল আযহা পালিত জগন্নাথপুর সহ দেশবাসী সবাই কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। মোহাম্মদ রুয়েল তালুকদার, কনটেন্ট ক্রিয়েটর। কবিতাঃ ব্যথা মুছে যায়! মেয়ের চিকিৎসায় কিডনি বিক্রির সিদ্ধান্ত মরিয়মের মায়ের মেধা আর সততার মেলবন্ধনে অনন্যা শিক্ষাবিদ রিফাত জাহান সোনিয়া বকশিবাজার দরবারে পবিত্র এগারো শরীফ মেহফিল ২৯ মে শুক্রবার জাতীয় ঐক্য ও সংহতি উন্নয়নের পূর্বশর্ত

Sabit Rizwan / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ইউনিভার্সেল মেডিকেল কলেজে নবীন বরণ ও আইসিইউ সম্প্রসারণ উদ্বোধন
নরসিংদী প্রতিনিধিঃ
ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ নবীন বরণ অনুষ্ঠান ও আইসিইউ সম্প্রসারণ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক অধ্যাপক ডা. নাদিম আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি)-এর সভাপতি অধ্যাপক অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল
নারী উদ্যোক্তা সিরাজগঞ্জ ওমেনস চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ও ওয়াটসন গ্রুপের চেয়ারম্যান, রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য দানবীর বিশিষ্ট শিল্পপতি জনপ্রিয় সাবেক ছাত্রদল নেত্রী জান্নাতুল হক শাপলা।
অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে আধুনিক স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত ও কার্যকর করতে হাসপাতালের আইসিইউ বিভাগের সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, “বর্তমান সরকার দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলো দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আইসিইউ সম্প্রসারণের মতো উদ্যোগ সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।”
বক্তারা বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় অত্যন্ত জরুরি। পাশাপাশি দক্ষ ও যুগোপযোগী চিকিৎসক তৈরিতে এ ধরনের শিক্ষা ও স্বাস্থ্যসেবামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, অভিভাবকসহ নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd