• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
নীলফামারীতে ‘নিষিদ্ধ পলিথিন’ বিরোধী অভিযান পরিচালিত এক বছরে ৮১১টি সহিংসতা, মামলা মাত্র ৯৯টি ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে তামাকজাত পণ্যের কর বৃদ্ধির বিকল্প নেই: নারী মৈত্রীর সভায় বক্তারা ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুস্তাফা জামান আব্বাসী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত কবি এস এম পিন্টুর ’অনুপ্রেরণা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ফুটবল জ্বরে কাঁপছে মেক্সিকো: ৩৩ দিন আগেই স্কুল ছুটি, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা জগন্নাথপুর উপজেলা যুবদলের নিন্দা ও ক্ষোভ প্রকাশ দিল্লির ‘প্রতিহিংসা’ বনাম ঢাকার অস্বস্তি: গোলাম মাওলা রনির বিস্ফোরক বিশ্লেষণে নতুন মোড় মহাসড়ক ও চায়ের দোকান: র‍্যাবের জালে তিন মাদক কারবারি, উদ্ধার ফেন্সিডিল ও গাঁজা প্রেমের কাছে হার মানল জেলখানা ও ধর্ম: খুনের আসামিকে বিয়ে করলেন মহিলা জেলার!

নীলফামারীতে ‘নিষিদ্ধ পলিথিন’ বিরোধী অভিযান পরিচালিত

Sabit Rizwan / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

মঙ্গলবার ১২ মে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার সদর উপজেলার বড় বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে আনুমানিক ০৫ (পাঁচ) কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানকালে নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স বাশার স্টোরকে ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতার জন্য দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নীলফামারী পুলিশ বিভাগের একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন বলেন, পরিবেশকে পলিথিন দূষণ মুক্ত রাখতে অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd