• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন খুলনা-মোংলা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ – কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

রংপুরে গলাকাটা অবস্থায় বৃদ্ধ উদ্ধার, মাস পেরিয়ে গণপিটুনি: এলাকায় তোলপাড়

Sabit Rizwan / ৩৬ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর

​রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে আবু বক্কর (৬০) নামের এক বৃদ্ধকে গলাকাটা অবস্থায় উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এলাকায় ছড়িয়ে পড়েছে নতুন উত্তেজনা। হামলার প্রায় এক মাস পর সন্দেহভাজন কয়েকজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

​গত ২৬ মার্চ সকালে আবু বক্করকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তার গলাকাটা জখমের ভয়াবহতায় এলাকায় তখন থেকেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার এত সময় পেরিয়ে গেলেও ঘটনার রহস্য উদ্ঘাটন না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছিল।

​স্থানীয়রা জানান, হামলার পর থেকে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। মঙ্গলবার বিকেলে সন্দেহভাজন কয়েকজনকে একা পেয়ে স্থানীয়রা তাদের আটক করে এবং একপর্যায়ে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় আটককৃতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

​আটককৃতরা ওই ইউনিয়নেরই বাসিন্দা বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।

​এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনার পর থেকেই রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর ছিল। সন্দেহভাজনদের আটকের পর এখন পুরো বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

​আহত বৃদ্ধের স্বজন ও এলাকাবাসী অবিলম্বে এই জঘন্য হামলার সুষ্ঠু বিচার ও প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd