• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন খুলনা-মোংলা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ – কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

সৈয়দপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ইয়াবাসহ আটক যুবক

Sabit Rizwan / ৩৬ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর

​নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল চুরির সময় মশিউর রহমান (৩০) নামের এক যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার কয়াগালাহাট পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটকের পর তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও একাধিক মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

​আটক মশিউর রহমান দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে কয়াগালাহাট পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ির সামনে রাখা একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন মশিউর। মোটরসাইকেলের মালিক শাহিন আলমের বড় ভাই বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে মশিউরকে হাতেনাতে ধরে ফেলে। পরে বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে।

​আটকের পর মশিউরের দেহ তল্লাশি করে ১২ প্যাকেট ইয়াবা, দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ইয়াবা ব্যবসা ও কেনাবেচার উদ্দেশ্যেই সে সৈয়দপুরে এসেছিল। দীর্ঘ দিন ধরেই সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে।

​মোটরসাইকেল মালিক শাহিন আলম জানান, তার ভাইয়ের মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ঘটনাটি সবার চোখে পড়ে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

​দুপুর ১টার দিকে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মশিউরকে তাদের হেফাজতে নেয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘আটক মশিউর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মোটরসাইকেল চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা স্বীকার করেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd