• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন খুলনা-মোংলা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ – কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

খালেদা জিয়াকে ‘মুক্তিযোদ্ধা’ ও তারেক-কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি সংসদে

Sabit Rizwan / ৫০ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সংসদ প্রতিবেদক

মহান মুক্তিযুদ্ধে অসামান্য ত্যাগের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘বীর মুক্তিযোদ্ধা’ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে গাজীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুজিবুর রহমান এই দাবি উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এই প্রস্তাব দেন।

​ইতিহাসের সত্য মূল্যায়নের আহ্বান সংসদ সদস্য মুজিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দীর্ঘ নয় মাস দুই সন্তানসহ বন্দি থেকেও বেগম খালেদা জিয়া যে অসীম ধৈর্য ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তা ইতিহাসে বিরল। দেশমাতা বেগম খালেদা জিয়া ও তাঁর দুই সন্তান যে অবর্ণনীয় কষ্টের দিনগুলো পার করেছেন, তা কোনো রাজনৈতিক চাটুকারিতা নয় বরং ইতিহাসের ধ্রুব সত্য।”

​সময়ের দাবি মুজিবুর রহমান আরও উল্লেখ করেন, “আমি নির্বাচনের আগেও বলেছি, আজও সংসদে দাঁড়িয়ে বলছি—বেগম খালেদা জিয়াকে তাঁর অবদানের জন্য পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহোদর আরাফাত রহমান কোকোকে নয় মাস বন্দি জীবন কাটানোর কারণে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা এখন সময়ের দাবি।”

​বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় বক্তব্যের শেষ দিকে তিনি জানান, তারেক রহমানের দেশপ্রেমের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ আজ রাজপথে নেমেছে। একটি বৈষম্যহীন দেশ গড়তে হলে ইতিহাসের প্রতিটি ত্যাগের সঠিক ও নিরপেক্ষ মূল্যায়ন প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd