
হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভার বিকাশ এবং সুস্থ, সুন্দর ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি, এ ক্রীড়া আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি যুক্ত হন জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীরা।
নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, সিভিল সার্জনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আয়োজকদের প্রত্যাশা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি খেলাধুলার প্রতি তাদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়বে। এর মধ্য দিয়ে ভবিষ্যতে সুস্থ, সুন্দর ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে উঠবে।
