লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের নবাগত প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশীদ কে ফুলেল শুভেচ্ছা জানালেন বড়হাতিয়া ইউনিয়ন আমতলীর কৃতি সন্তান, বিশিষ্ট মক্কা প্রবাসী ব্যবসায়ী ও আশরাফ-রাজিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মুর্শেদুল ইসলাম।

২ নভেম্বর, সোমবার রাত ৮ টায় বটতলী একটি অভিজাত রেষ্টুরেন্টে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান আলহাজ্ব মুর্শেদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল আলীম, বিশিষ্ট সৌদি ব্যবসায়ী আলহাজ্ব আলী আহমদ, লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন ও সোনালি লাইফ ইন্সুইরেন্স পিএলসি লোহাগাড়া শাখার ইউনিট ম্যানেজার দেলোয়ার হোসেন।

মুর্শেদুল ইসলাম একান্ত সাক্ষাৎকারে বলেন – মামুনুর রশীদ অত্যাচারিত ও নিযার্তিত জনপ্রতিনিধি হওয়ার পরও তিনি এলাকার উন্নয়নে অনেক ভুমিকা রেখেছেন। আমি নবাগত প্যানেল চেয়ারম্যান এর উত্তোলনের সফলতা ও কল্যাণ কামনা করছি। এছাড়াও তিনি আগামীতে এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান
করেন।