
নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা পৌরসভায় শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের হাতে নগদ অর্থ বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপির অত্যন্ত আস্তাভাজন,রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব বারবার কারা নির্যাতিত নেতা সাদা মনের মানুষ,যুব সমাজের আইকন,সকলের আস্থার প্রতীক নুর আহমেদ চৌধুরী মানিক। তিনি দলের পরিক্ষিত ত্যাগী সকলের প্রিয় যুবসমাজের আইকন রায়পুরা পৌরসভার ভবিষ্যৎ কান্ডারী, পরিচ্ছন্ন রাজনীবিদ,সুশিক্ষিতা মেধাবী সাবেক ছাত্র নেতা আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি আগামী দিনে রায়পুরা পৌরসভা বাসীর খেদমত করতে নিজেকে সব সময় বিলিয়ে দিতে প্রস্তুত আছেন,ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল নেতৃত্বে এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড করতে দলীয় নেতাকর্মী,সমর্থকদেরকে নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে স্বক্ষম হয়েছেন সাধারন মানুষ ধারন করছেন।
গতকাল সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা পৌরসভার এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ তুলে দেন। পূজামণ্ডপের সার্বিক খোঁজখবর নেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন নুর আহমেদ চৌধুরী মানিক । তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সবার মাঝে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে হবে। ধর্মীয় উৎসবকে আনন্দমুখর ও শান্তিপূর্ণ করতে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধের বিকল্প নেই।
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” এই চেতনাকে ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রত্যেক নাগরিক যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে ও নির্বিঘ্নে পালন করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক রায়পুরা পৌরসভা গড়ে তোলাই সবার একটাই লক্ষ্য।
সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে থাকার আহ্বান করেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবেন এবং নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করারও একটি উপলক্ষ। তাই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।
নুর আহমেদ চৌধুরী মানিক বলেন, সমাজে শান্তি বজায় রাখা এবং মানুষের মধ্যে বিভেদ দূর করা রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটি সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নরসিংদীর কৃতী সন্তান, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপির নেতৃত্বে রায়পুরার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, রায়পুরা পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, রাস্তাঘাটের উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং জনসাধারণের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পৌরসভার প্রতিটি নাগরিক যেন নিরাপদে বসবাস করতে পারেন এবং প্রয়োজনীয় নাগরিক সেবা পান, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত পৌরসভা গড়ার অঙ্গীকার এবং রায়পুরা পৌরসভাকে একটি বাসযোগ্য, শান্তিপূর্ণ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও ধর্ষণ, লুটপাট, ভাঙচুর এবং জোরপূর্বক জমি দখলসহ সব ধরনের অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান করেন তিনি।
জনগণের আস্থা অর্জন করতে হলে মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করতে হবে। এলাকার উন্নয়ন, সামাজিক শান্তি প্রতিষ্ঠা এবং নাগরিকদের অধিকার রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান। রায়পুরা পৌরসভার মানুষের প্রত্যাশা পূরণ, নাগরিক সমস্যা সমাধান এবং একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
নুর আহমেদ চৌধুরী মানিক বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, ব্যবসায়ী, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় রায়পুরা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
পরিশেষে তিনি রায়পুরা পৌরসভার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির
যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেদ, রায়পুরা পৌরসভা যুবদল আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, উপজেলা মহিলা দল সভানেত্রী আরফিনা আসাদ, রায়পুরা উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ভূইয়া,রায়পুরা উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান শাহীন, উপজেলা কৃষকদল সদস্য সচিব মইনুল হোসেন সরকার,রায়পুরা পৌরসভা শ্রমিকদল
সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,রায়পুরা পৌরসভা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফুল,
রায়পুরা কলেজ শাখা ছাত্রদল সাবেক সভাপতি আমির হোসেন আমু, শাহাজালাল,আবুল হোসেন অপু, রাসেল ভূইয়া, জুয়েল জাহাঙ্গীর, আলামিন ইদ্রিস আলী রুপা
সোহেল রানা, টিপু সুলতান, সামসুর রহমান জয়, মাসুম কিবরিয়া সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
