
নরসিংদী প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন তরুন সমাজ সেবক সকলের প্রিয় মানুষ বিএনপি নেতা আসাদুল ইসলাম আসাদ। তিনি এলাকার দলীয় নেতাকর্মী সাথে নিয়ে নৌকা ভ্রমনে মাধ্যমে পলাশতলী চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ঘোষনা করেছেন। তিনি চায়ের আড্ডায় সহ বিভিন্ন অঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন । তিনি এ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী কামনা করছেন আসাদুল ইসলাম আসাদ।
স্থানীয়ভাবে দলীয় ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন যাবৎ সাংগঠনিক কর্মকান্ডের পাশাপাশি উন্নয়ন মুলক কর্মকাণ্ড করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনা রয়েছেন আসাদুল ইসলাম আসাদ। তিনি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির আস্থাভাজন হিসেবে পলাশতলী ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে রাস্তা ঘাট, মসজিদ,মাদ্রাসা,কবরস্থান, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়ন মুলক কর্মকান্ড করে সাধারন মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির নেতৃত্ব ও উন্নয়ন ভাবনার সঙ্গে সমন্বয় করে পলাশতলী ইউনিয়নকে নতুন আঙ্গিকে সাজানোর কথা বলছেন আসাদুল ইসলাম আসাদ । তার পরিকল্পনায় এলাকার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে দিন রাত অকান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের পাশে থেকে পলাশতলীকে একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের দোয়া ও প্রত্যাশা কামনা করছেন।
