নরসিংদী প্রতিনিধি

রাব্বি সরকার কর্তৃক আয়োজিত করিমপুর ইউনিয়ন গোল্ড কাপ সিজন-৬ এর খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে করিমপুর বাজার সংলগ্ন মাঠে জমকালো আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় আলমগীর সরকার।

করিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাইয়ূম সাজাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী এরসাদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুটুল সরকার।

উদ্বোধনী খেলায় মিশাল মোল্লা একাদশ ও রাফি মোল্লা একাদশ পরস্পরের মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রাফি মোল্লা একাদশ ৩-০ গোলে মিশাল মোল্লা একাদশকে পরাজিত করে।

খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

আয়োজনে: করিমপুর ফুটবল ফেডারেশন