
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
আজ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য এসব ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে দুটি ফুটবল, দুটি ফুটবল খেলার নেট, ক্রিকেট ব্যাট ও বল, খেলাধুলার জার্সি, দড়ি জাম্পসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী।
শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার পাশাপাশি পড়াশোনার প্রতি মনোযোগ ধরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই ক্রীড়া সামগ্রীগুলো উপহার দেন মোঃ নাহিদ হাসান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আশার আলো ভোগ্য পণ্য সমবায় সমিতি লিমিটেড, মিঠাপুকুর, রংপুর।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ, সুন্দর ও আনন্দময় পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা সমাজের সবার দায়িত্ব। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দেওয়ার মতো সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়। এ মহৎ উদ্যোগের জন্য মোঃ নাহিদ হাসানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
