• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
ডাক অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয় ও পোস্ট অফিসকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক ইয়াকুব মিয়া নরসিংদীতে সাবেক বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত। জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাংলাদেশের জন্য অনন্য অর্জন মহেশখালীর আশেক ওসমানীর নিয়ামতপুরে সাড়ে ৪ লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ দুই যুগ পর প্রাণের টানে একত্রিত খুলনা আর্ট কলেজের ২০০২ সালের ব্যাচ আবেগ, স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসায় মুখর পুনর্মিলনী–২০২৬ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন বকশিবাজারে ২৬ জুলাই পবিত্র এগারো শরীফ মেহফিল

জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক ইয়াকুব মিয়া

Sabit Rizwan / ৮ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

14

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাংবাদিক ইয়াকুব মিয়া জামিন লাভ করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে জামিন আবেদনের শুনানিতে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন। সাংবাদিক ইয়াকুব মিয়া জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য একজন সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করছেন।

জানা যায়, জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার দায়ের করা একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গত ৯ জুলাই বৃহস্পতিবার সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে হাজিরা দিতে গেলে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন নামঞ্জুর হয়। মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে আসামি পক্ষের জামিন শুনানি শেষে বিচারক সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন মঞ্জুর করেন।

সাংবাদিক ইয়াকুব মিয়া মুক্তি পাওয়ার পর সুনামগঞ্জ জেলগেইটে সাংবাদিক নেতৃবৃন্দরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। রাতে সাংবাদিক ইয়াকুব মিয়ার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

কারাগার থেকে বের হয়ে সাংবাদিক ইয়াকুব মিয়া বলেন, “পরিকল্পিতভাবে সাজানো একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আমি জেলে গেছি। আমি সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার।” যাদের সহযোগিতায় জামিন লাভ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়া সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
bdit.com.bd