মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৮ ও ৯ নাম্বার ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন সমাজ সেবক ও চুনতি ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কফিল উদ্দিন লিটু।

তিনি তার সমর্থক দিয়ে ক্ষতিগ্রস্থ মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দেন।

তিনি বন্যায় শুরু থেকেই এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষ কে ত্রাণ সহায়তা দিয়ে আসছেন।

চুনতি ইউপি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক কফিল উদ্দিন লিটু বলেন, লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ। বন্যার শুরু থেকেই চুনতির বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আমার সাধ্যমত ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি। এই সহায়তা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আমার লোকজন দিয়ে চুনতিতে ৮ ও ৯নাম্বার ওয়ার্ডের মানুষের মাঝে ত্রান সহায়তা প্রদান করেছি। আগামীতেও চুনতির পাশেই আছি, থাকবো ইনশাল্লাহ। তিনি আশা করেন ভালো কাজে প্রতিযোগিতা হোক, জয় হোক মানবতার।