মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগড়া, চট্টগ্রাম
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মরহুম ফরিদ আহমদের নাতনী মাইমুনার চিকিৎসা ও সার্বিক সহযোগিতার অংশ হিসেবে সূফি মিয়াজী পাড়া সমাজ কল্যাণ পরিষদ এবং প্রজন্ম সুফী মিয়াজী পাড়ার পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সূফি মিয়াজি পাড়া সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সেক্রেটারি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মাহমুদুর রহমান, প্রজন্ম সূফি মিয়াজি পাড়ার সম্মানিত উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম এবং নবগঠিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উল্লাহ শাহেদ।
সহায়তা প্রদানকালে মাইমুনার চিকিৎসা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ডাঃ মাহমুদুর রহমান। মানবিক এই উদ্যোগে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আসুন, আমরা সবাই মাইমুনার দ্রুত সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি।