
এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ৪জুন বৃহস্পতিবার দুপুর ১২ টায় ডাসকো (DASCOH) পরিচালিত SaWaB প্রকল্পের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক ও পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. মুরশিদা খাতুন এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ডাসকো SaWaB প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম খান, ডাসকো SaWaB প্রকল্পের প্রকল্প প্রকৌশল মো:শামীম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। জলবায়ু কর্মপরিকল্পনার আলোকে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ এবং প্রকল্পের উপকারভোগীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা হয় এবং স্কুল সাথে কমিউনিটি ক্লিনিকে বজ্য ব্যবস্থাপনার জন্য প্যাডেল বিন ও স্বস্থ্যবিধি সামগ্রী বিতরন। আয়োজকদের মতে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এছাড়া স্কুল পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে প্যাডেল বিন এবং স্বাস্থ্যবিধি সামগ্রী বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনের লক্ষ্যে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
