• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন খুলনা-মোংলা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ – কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

Sabit Rizwan / ১০ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

ব্যুরো প্রধান খুলনা:

শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্ন ও সহজতর করতে খুলনার দাকোপ, বটিয়াঘাটা, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (১ জুন ২০২৬) দুপুরে খুলনা জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলি আসগার লবি। বিশেষ অতিথি ছিলেন আমীর এজাজ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
এ সময় জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চার উপজেলার মোট ৩০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে যাতায়াতজনিত প্রতিবন্ধকতা দূর করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সহায়ক হবে।
বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের শিক্ষাজীবন আরও সহজ হবে বলে আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd