• শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
বগুড়ায় আহত সাংবাদিক সাইদ উল হক (রোমেল)-এর চিকিৎসা নিয়ে অবহেলার অভিযোগ নরসিংদী জেলা প্রশাসনের  উদ্যেগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত  বাগেরহাটের রামপালে মাহেন্দ্র গাড়ি ডাকাতি ড্রাইভার কে মেরে আহত জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল আযহা পালিত জগন্নাথপুর সহ দেশবাসী সবাই কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। মোহাম্মদ রুয়েল তালুকদার, কনটেন্ট ক্রিয়েটর। কবিতাঃ ব্যথা মুছে যায়! মেয়ের চিকিৎসায় কিডনি বিক্রির সিদ্ধান্ত মরিয়মের মায়ের মেধা আর সততার মেলবন্ধনে অনন্যা শিক্ষাবিদ রিফাত জাহান সোনিয়া বকশিবাজার দরবারে পবিত্র এগারো শরীফ মেহফিল ২৯ মে শুক্রবার জাতীয় ঐক্য ও সংহতি উন্নয়নের পূর্বশর্ত

বগুড়ায় আহত সাংবাদিক সাইদ উল হক (রোমেল)-এর চিকিৎসা নিয়ে অবহেলার অভিযোগ

Sabit Rizwan / ৬ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া

২৯ মে ২০২৬: দৈনিক আজকের জনকথা–এর বগুড়া ব্যুরো প্রধান সাংবাদিক সাইদ উল হক (রোমেল) মারাত্মকভাবে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসা সেবা নিয়ে অব্যবস্থার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার (২৮ মে) আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে দীর্ঘ সময় অপেক্ষার পরও দায়িত্বরত কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা দায়িত্বশীল চিকিৎসককে পাওয়া যায়নি বলে স্বজন ও সহকর্মীরা দাবি করেন। এ সময় জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হয় বলেও অভিযোগ ওঠে।

পরবর্তীতে হাসপাতালের ওয়ার্ড বয়ের সহায়তায় প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর পরিস্থিতির কারণে সেখান থেকে চলে আসতে বাধ্য হন সাংবাদিক সাইদ উল হক (রোমেল)।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ দায়িত্ব পালনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশনা থাকলেও বাস্তবে সেবার ক্ষেত্রে তার প্রতিফলন দেখা যায়নি।

তবে এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd