• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কবিতা হলো আত্মার খোরাক ও সাহিত্যের প্রাণ: কবি মুহাম্মদ আবু রিসাত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ফ্রান্স যুবদলের সহ- সাধারণ সম্পাদক এম ফখরুল ইসলাম ফয়েজ

Sabit Rizwan / ৩৬ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার:

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাঙালিকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফ্রান্স যুবদলের সহ- সাধারণ সম্পাদক ও হাজী নেছাওর আফতেরা বিবি মানব কল্যাণ ফাউন্ডেশন জগন্নাথপুর সুনামগঞ্জ এর চেয়ারম্যান এম ফখরুল ইসলাম ফয়েজ।

পহেলা বৈশাখ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভকামনা জানান।

 

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। এই দিনটি কেবল নতুন বছরের সূচনাই নয়, বরং পুরোনো দুঃখ-গ্লানি ভুলে নতুন আশায় এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।

 

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্যেও বাঙালি জাতি তাদের ঐক্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ধরে রেখে এগিয়ে যাচ্ছে। এই নববর্ষ আমাদের সেই ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে অনুপ্রেরণা যোগাবে।

 

এম ফখরুল ইসলাম ফয়েজ দেশ ও প্রবাসে কর্মরত সকল শ্রেণি পেশার মানুষের প্রতি বিশেষ শুভেচ্ছা জানিয়ে বলেন,

বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতিকে লালন ও সংরক্ষণ করা প্রত্যেকের দায়িত্ব। বাংলা নববর্ষ সেই দায়িত্ববোধকে আরও জাগ্রত করে।

 

পরিশেষে, তিনি মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন এবং দেশবাসীকে একটি আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ নববর্ষ উদযাপনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd