• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ পহেলা বৈশাখে বৃষ্টির শঙ্কা কোথায়? জানাল আবহাওয়া অধিদপ্তর বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ফ্রান্স যুবদলের সহ- সাধারণ সম্পাদক এম ফখরুল ইসলাম ফয়েজ

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও যৌন নিপীড়ন: ইডেন ছাত্রীর মামলায় গায়ক জাহিদ অন্তু কারাগারে

Tufan / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বিনোদন ডেস্ক

(ছবি: সংগৃহীত)

ইডেন কলেজের ছাত্রী ও ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল তাজরিয়া অরাকে যৌন নিপীড়নের মামলায় তরুণ গায়ক ও উদ্যোক্তা আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

​ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিলেন অরা কারাগারে পাঠানোর আদেশের পর এক সংবাদ সম্মেলনে জান্নাতুল তাজরিয়া অরা তাঁর ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দেন। তিনি জানান, জাহিদ অন্তুর সাথে তাঁর দীর্ঘদিনের পরিচয় এবং প্রেমের সম্পর্ক ছিল। অনার্স প্রথম বর্ষে পড়ার সময় গিটার শেখার সুবাদে তাঁদের পরিচয় হয়। অরার অভিযোগ, শুরুতে গিটার শেখানোর প্রলোভনে বাসায় ডেকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন অন্তু। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিলে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

​প্রোডাক্ট শুটের নামে ডেকে নির্যাতন অরা জানান, সম্প্রতি সম্পর্কটি শীতল হয়ে পড়লে তিনি নিজের ক্যারিয়ারে মন দেন। গত কয়েকদিন আগে জাহিদ অন্তু তাঁর নতুন প্রজেক্ট ‘অ্যাগ্রো ফরেস্ট’ এবং পোশাকের ব্যবসার ‘প্রোডাক্ট শুট’ করার কথা বলে অরাকে তাঁর বাসায় ডাকেন।

​অরা বলেন, “শুটিংয়ের কথা বলে রুমে ডাকার পর সে হুট করে আমার ওপর শারীরিক নির্যাতন শুরু করে। আমি বাধা দিলে সে আমাকে মারধর করে, গলা চিপে ধরে এবং চুল ধরে টানে। আমি বারবার পালিয়ে আসার চেষ্টা করলেও সে রুমের দরজা বন্ধ করে আমাকে জখম করে।”

​মামলা ও আইনি কার্যক্রম নির্যাতনের শিকার হওয়ার পর অরা আইনি পদক্ষেপ গ্রহণ করেন। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অরা আরও দাবি করেন, এর আগেও বিভিন্ন প্রলোভন দেখিয়ে অন্তু তাঁর ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন এবং বারবার সম্পর্কের কথা অস্বীকার করে আসছিলেন। নিজের সুরক্ষা নিশ্চিত করতেই তিনি এবার আইনের আশ্রয় নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd