• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
​‘দলের নীতি ও কার্যক্রমের সঙ্গে চলা সম্ভব নয়’: ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ কারাগারে ফিলিস্তিনি নেতা বারঘুতির ওপর পাশবিক নির্যাতন: লেলিয়ে দেওয়া হচ্ছে হিংস্র কুকুর জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কুতুবপুরে ইফতার ও দোয়া মাহফিল

Sabit Rizwan / ৪৭ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

ফতুল্লা থানা প্রতিনিধি: মেহেদী হাসান শিমুল

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামের এক বছর পূর্তি উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং সন্ত্রাস ও মাদকবিরোধী সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুব সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন। তিনি তার বক্তব্যে বলেন, “নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জনপদ। এই অঞ্চলের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব আমাদের সবার। সন্ত্রাস ও মাদক সমাজকে ধ্বংস করে দেয়। তাই একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

 

তিনি আরও বলেন, যুব সমাজই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। তরুণদের সঠিক পথে পরিচালিত করতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তাই তিনি যুবকদের উদ্দেশে বলেন, তারা যেন অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা এনসিপি সমন্বয়কারী কমিটির সদস্য জোবায়ের হোসেন (তামজিদ)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে সংগ্রামের প্রতীক। এই চেতনা ধরে রেখে সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত হয়ে দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা উত্তর ৩ নং ওয়ার্ড জামায়াতের নেতা কাজী আইয়ুব আলী। তিনি বলেন, সমাজে ন্যায়, সততা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে একসাথে কাজ করতে হবে। তাহলেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুগ্ম সমন্বয়কারী রাকিবুল হাসান রাহাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, আলেম-ওলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

 

ইফতার মাহফিলে রোজাদারদের জন্য বিশেষ আয়োজন করা হয় এবং সকল অংশগ্রহণকারী একসাথে ইফতারে অংশ নেন। ইফতার শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় এক আলেম।

 

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা, নৈতিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে। তারা বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে, তবে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনের পথ সুগম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd