
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) উদ্যোগে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় নরসিংদী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, দৈনন্দিন খাদ্যাভ্যাসে পুষ্টির গুরুত্ব এবং পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জীবন গঠনে সঠিক পুষ্টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এ জন্য শিশু, কিশোর-কিশোরী, নারী ও বয়স্ক ব্যক্তিসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে হবে।সেমিনারে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বারটান এর উপপরিচালক রেহেনা আক্তার, নরসিংদী সিভিল সার্জন ডা: মো: বুলবুল কবীর, স্থানীয় সরকার বিভাগ এর উপপরিচালক মো: সফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মুহাম্মদ শামসুজ্জামান,অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো: মোস্তাফিজুর রহমান,নরসিংদী সদর হাসপাতাল মেডিক্যাল অফিসার ডা: ফরিদা গুলশানারা কবীর, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক, জেলা কৃষি সম্প্রসারন উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রাহমান,নরসিংদী জেল সুপার তারেক কামাল, নরসিংদী নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজিয়া হক,জেলা সমাজ সেবা উপপরিচালক মো: আসাদুজ্জামান সরদার জেলা মৎস্য কর্মকর্তা মনিকা দাস, জেলা কলকারখানা ও প্রতিষ্টান পরির্দশন এর সহকারী পরিচালক মো: তাওহিদুল হক ভুইয়া, জেলা বিসিক সহকারী মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম খান, জেলা পরিবেশ অধিদপ্তর পরির্দশক আরিফা,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন উপপরিচালক মো: হাবিব তৌহিদ ইমাম,জেলা যুবউন্নয়ন অধিদপ্তর সহকারী পরিচালক সুলতানা ফাহিমা জোহরা,ইসলামী ফাউন্ডেশন সহকারী পরিচালক মো: নাজমুল হাসান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মীর বাবলুর রহমান, নরসিংদী মডেল অনলাইন প্রেসক্লাব সভাপতি বশির আহম্মদ মোল্লা, বারটান সহকারী বৈজ্ঞানিক কমকর্তা কাউছার আহমেদ, বারটান প্রশিক্ষক সুলতানা পারভীন মুক্তা প্রমুখ।
