খুলনাা থেকে 

খুলনা, ২৫ সেপ্টেম্বর ২০২৬: খুলনার অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খুলনা মডার্ন ডান্স অ্যাসোসিয়েশন আয়োজিত ডান্স ফেস্টিভ্যাল অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত সিইউসি স্কুলের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে।

শুক্রবার খুলনার লায়ন্স স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে মডার্ন ডান্স অ্যাসোসিয়েশনের মহিলা সম্পাদিকা ও সিইউসি স্কুলের ডান্স কোরিওগ্রাফার তুলি জাহান ও কোরিওগ্রাফার কারিমা আক্তারের কোরিওগ্রাফিতে সিইউসি স্কুলের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের মাঝে প্রশংসিত হয়।

ডান্স ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য খুলনা মডার্ন ডান্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিইউসি স্কুলের শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

একই অনুষ্ঠানে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি), খুলনা-কে সংবর্ধনা প্রদান করা হয়।

মডার্ন ডান্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সাইদুর রহমান বাপ্পি ভাইয়ের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন সিইউসি সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মডার্ন ডান্স অ্যাসোসিয়েশনের মহিলা সম্পাদিকা ও সিইউসি স্কুলের ডান্স কোরিওগ্রাফার তুলি জাহান, ডান্স কোরিওগ্রাফার কারিমা আক্তার এবং সিইউসি কোষাধ্যক্ষ মিম আক্তার মনিকাসহ সংশ্লিষ্টরা।

সিইউসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিভা বিকাশে সিইউসি স্কুল নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ডান্স কার্নিভালে শিক্ষার্থীদের অংশগ্রহণ সেই ধারাবাহিক কার্যক্রমেরই একটি অংশ।

সিইউসিকে আমন্ত্রণ জানানো, শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, তাদের শুভেচ্ছা স্মারক প্রদান এবং সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য সিইউসি পরিবারকে সংবর্ধনা দেওয়ায় খুলনা মডার্ন ডান্স অ্যাসোসিয়েশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সিইউসি সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন।

কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি), খুলনা
সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন

“চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে।”