
খুলনা প্রতিনিধি
শিল্প-সংস্কৃতির বিকাশ এবং শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসা খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬ সেপ্টেম্বর ২০২৬।২০০৩ সালে “নিশাত আর্ট কোচিং” নামে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির নাম ২০০৮ সালে পরিবর্তন করে “খুলনা আর্ট একাডেমি” করা হয়। ২০১০ সাল থেকে চারুকলা ভর্তি কোচিং চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত হয়।এ পর্যন্ত খুলনা আর্ট একাডেমির ২৩০ জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তাঁদের অনেকেই বর্তমানে খুলনা জিলা স্কুল সহ আরো বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ড্রইং শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।প্রতিষ্ঠাতা পরিচালক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, করোনাসহ বিভিন্ন প্রতিকূলতা ও আর্থিক সংকটের মধ্যেও শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটির কার্যক্রম ধরে রাখা সম্ভব হয়েছে। শিশুদের প্রতি ভালোবাসা থেকেই তিনি প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতেও এগিয়ে নিতে চান। তাঁর কর্ম যেন শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকে এটাই তাঁর প্রত্যাশা।তিনি প্রতিষ্ঠানের সদস্য, শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।রবিবার প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্লে শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে একদিনের ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে। নতুন শিক্ষার্থীদের শিল্পচর্চার সঙ্গে পরিচিত করা এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে উৎসাহিত করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রার জন্য সকলের কাছে আন্তরিক শুভকামনা প্রত্যাশা করা হয়েছ।
