
স্টাফ রিপোর্টার মোঃ আমিনুল ইসলাম
রংপুর নগরীর তালুকধর্মদাস, রংপুর-৫৪০০ এলাকায় একই ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে ইউসেপের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা কার্যক্রম—UCEP Rangpur TVET Institute, UCEP Rangpur Technical School এবং UCEP Institute of Science and Technology
একই স্থানে কারিগরি, বৃত্তিমূলক, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম পরিচালিত হওয়ায় এখানে শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের জন্য তৈরি হয়েছে বহুমুখী শিক্ষার পরিবেশ।
কারিগরি ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগও তৈরি করছে প্রতিষ্ঠানগুলো। বর্তমান সময়ে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান ও দক্ষতার গুরুত্ব বিবেচনায় ইউসেপের এসব কার্যক্রম তরুণদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
UCEP Rangpur TVET Institute-এর মাধ্যমে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে। অন্যদিকে UCEP Rangpur Technical School শিক্ষার্থীদের কারিগরি ও কর্মমুখী শিক্ষার ভিত্তি তৈরিতে কাজ করছে। পাশাপাশি UCEP Institute of Science and Technology , বিঙ্গান ও প্রযুক্তিনির্ভর উচ্চতর শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করছে। UCEP-এর সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে রংপুরে প্রতিষ্ঠার বিষয়টিও উল্লেখ রয়েছে।
একই ক্যাম্পাসে তিন ধরনের শিক্ষা কার্যক্রম থাকায় শিক্ষার্থীরা এক জায়গায় বিভিন্ন পর্যায়ের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাচ্ছে। এতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা, ব্যবহারিক জ্ঞান এবং প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের পথ তৈরি হচ্ছে।
বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদের চাহিদা দিন দিন বাড়ছে। তাই শিক্ষার সঙ্গে বাস্তব দক্ষতার সমন্বয় ঘটিয়ে তরুণদের কর্মজীবনের উপযোগী করে তোলা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। রংপুরে একই স্থানে ইউসেপের এই তিনটি শিক্ষা কার্যক্রম সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ঠিকানা: তালুকধর্মদাস, রংপুর-৫৪০০।
