• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
নরসিংদীতে সাবেক বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত। জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাংলাদেশের জন্য অনন্য অর্জন মহেশখালীর আশেক ওসমানীর নিয়ামতপুরে সাড়ে ৪ লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ দুই যুগ পর প্রাণের টানে একত্রিত খুলনা আর্ট কলেজের ২০০২ সালের ব্যাচ আবেগ, স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসায় মুখর পুনর্মিলনী–২০২৬ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন বকশিবাজারে ২৬ জুলাই পবিত্র এগারো শরীফ মেহফিল ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে জগন্নাথপুর থানায় মামলা দায়ের ইতিহাস ভুলে যাওয়া যায় না

জগন্নাথপুর বাজার-এ ব্যবসায়ীদের উদ্যোগে সম্মাননা, ইফতার ও দোয়া মাহফিল

Sabit Rizwan / ৩২২ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

393

 

শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বাজারের বড় গল্লীতে সম্মাননা প্রদান, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতাউর রহমান এবং পরিচালনা করেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। তিনি তাঁর বক্তব্যে ব্যবসায়ীদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবদুস সোবহান, প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব এম এ কাদির, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ এবং বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার।
স্বাগত বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব মো. শামীম আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজার সেক্রেটারি মো. মশাহিদ মিয়া ভূইয়া, ব্যবসায়ী আজাদ আলী, কুদ্দুস মিয়া, নুরুল আমিন, নাসিম আহমেদ রুয়েল, রুবেল আহমদ ভূইয়া, মকবুল হোসেন ভূইয়া, জাকির হোসেন, শাহজাহান মিয়া, লিমান ভূইয়া, সিফত আহমেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd