
হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করার লক্ষ্যে ময়মনসিংহে CRVS বাস্তবায়ন-সংক্রান্ত বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মিজ্ ফারহা শাম্মী, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান।
সেমিনারে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ সেমিনারের আয়োজন ও কারিগরি সহযোগিতায় ছিল মন্ত্রিপরিষদ বিভাগের ‘Technical Support for CRVS System Improvement in Bangladesh (Phase-V)’ প্রকল্প।
সেমিনারে ময়মনসিংহ সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সেমিনারে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মানোন্নয়ন, নিবন্ধন প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং CRVS ব্যবস্থার কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকার বিষয়টি গুরুত্ব পায়।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।