খুলনা প্রতিনিধি
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে খুলনার দৌলতপুরে বর্ণমালা একাডেমিক কেয়ারের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে দক্ষিণ দেয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দক্ষিণ দেয়ানা আজিজুল মেমোরিয়াল ক্লাবের সভাপতি সাইদুর রহমান বন্দ।বর্ণমালা একাডেমিক কেয়ারের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে এ প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়। খেলাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বর্ণমালা একাডেমিক কেয়ারের পরিচালক ধনঞ্জয় রায়। মাঠ পরিচালনা ও শৃঙ্খলার দায়িত্বে ছিলেন শিক্ষক অচিন্ত্য বিশ্বাস। ম্যাচ পরিচালনা করেন শিক্ষক তাজ মাহমুদ। আপ্যায়নের দায়িত্বে ছিলেন শিক্ষক নুসরাত জান্নাতি। টুর্নামেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন আজান, তারিফ, ফাইজুল, শ্রেয়ান, রুশান, আদ্র, রিজভী, সানি, মাহাদী, আরিফুল, নাঈমুর, আয়মান, জিহাদ, আয়াত, মাওয়া, শেফা, ফারিহা, ফাবিহা, রাইফা, রুহিতা, নাজিহা, বর্ণ, তরঙ্গ ও তোফা। এ সময় বর্ণমালা একাডেমিক কেয়ারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও ক্রীড়া চেতনা গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াভিত্তিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।