39

 

নরসিংদী  প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব (এক্সসাস) ভবন প্রাঙ্গণে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং প্রাপ্তন শিক্ষার্থী এক্সসাসের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক এয়ার ভাইস কমোডর ও এক্সসাসের সভাপতি মো: খালেদ হোসেন। সঞ্চালনা করেন এক্সসাসের সেক্রেটারি ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলাইমান মিয়া।
এক্সসাসের উদ্যোগে বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষার্থী মতিউর রহমান মতি,আরমান হোসেন স্বপন,কাজী আসাদুর রহমান মিলন,ফরিদ উদ্দিন,নাজমুল হক ভুইয়া মোহন,নুর আহমেদ চৌধুরী মানিক,সোহরাব হোসেন মাষ্টার,আমির হোসেন আমু, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র আব্দুল কুদ্দছমিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন,রায়পুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোকবারক হোসেন কবির, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক,বিএনপি নেতা ডা: আওলাদ হোসেন, বিএনপি নেতা নজরুল ইসলাম প্রমুখ।
জানাগেছে, নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়টি রায়পুরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। দীর্ঘ আট দশকের গৌরবময় পথচলার স্মৃতি ধারণ করে আয়োজিত এ পুনর্মিলনীকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধনকালে ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, “সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি রায়পুরার শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য সংরক্ষণে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে এবং নিজেদের শিকড়ের সঙ্গে সম্পৃক্ত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাত দিনব্যাপী আয়োজনে সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলা, স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
আয়োজকরা জানান, দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের একত্রিত করার এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হওয়ায় পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতিতেও নতুন গতি এসেছে।
আট দশকের ঐতিহ্য, স্মৃতি ও গৌরবকে ধারণ করে আয়োজিত এ পুনর্মিলনী সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নতুন করে যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন তৈরি করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।