ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের চিহ্নিত মাদক কারবারি মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারের পর মোবাইল কোর্টে সোপর্দ করা হলে আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
গত রোববার (১৬ আগস্ট) বিকেলে ফরিদপুর শহরের ২ নম্বর কুঠিবাড়ি গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযান ও সাজা ঘোষণা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল ২ নম্বর কুঠিবাড়ি গুহলক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে নিজ বসতবাড়ির সামনের গলি থেকে মেহেরুন্নেসা বৃষ্টিকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে মেথামফেটামিনযুক্ত ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত বৃষ্টিকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হলে বিচারক শুনানি শেষে তাঁকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
আদালতের নির্দেশনা মোতাবেক সাজার মেয়াদ কার্যকর করতে তাকে দ্রুত জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।