
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাংবাদিক ইয়াকুব মিয়া জামিন লাভ করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে জামিন আবেদনের শুনানিতে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন। সাংবাদিক ইয়াকুব মিয়া জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য একজন সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করছেন।
জানা যায়, জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার দায়ের করা একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গত ৯ জুলাই বৃহস্পতিবার সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে হাজিরা দিতে গেলে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন নামঞ্জুর হয়। মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে আসামি পক্ষের জামিন শুনানি শেষে বিচারক সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন মঞ্জুর করেন।
সাংবাদিক ইয়াকুব মিয়া মুক্তি পাওয়ার পর সুনামগঞ্জ জেলগেইটে সাংবাদিক নেতৃবৃন্দরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। রাতে সাংবাদিক ইয়াকুব মিয়ার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান।
কারাগার থেকে বের হয়ে সাংবাদিক ইয়াকুব মিয়া বলেন, "পরিকল্পিতভাবে সাজানো একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আমি জেলে গেছি। আমি সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার।" যাদের সহযোগিতায় জামিন লাভ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়া সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।