ন-আর্কিটেক্ট, সংবাদকক্ষ:
দেশের প্রথম সারির অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক নয়া দিগন্ত তাদের ডিজিটাল ও মিডিয়া উইংয়ের জন্য ক্যামেরা পারসন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক (Graduation) পাস হতে হবে।
এ ছাড়া, যেকোনো প্রতিষ্ঠিত মিডিয়া হাউজ, টেলিভিশন চ্যানেল অথবা ডিজিটাল নিউজ পোর্টালে ক্যামেরা পারসন হিসেবে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভিজ্যুয়াল ফ্রেম, লাইটিং এবং আধুনিক ক্যামেরার কারিগরি বিষয়ে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আগ্রহী প্রার্থীদের একটি হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) ইমেইলের মাধ্যমে digitalnews180@gmail.com ঠিকানায় পাঠাতে হবে। ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই "Application for the post of Camera Person" উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময় আগামী ৩১ জুলাই ২০২৬।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।