
মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে শনিবার (২০ জুন) সকাল ৮টায় ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় মাদকবিরোধী কমিটি ও সচেতন গ্রামবাসী।
আটক তরিকুল জানান, চন্দ্রপুর গ্রামের টিটনের নির্দেশে শরিশ্যাম গ্রামের রানার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে টিটনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন সন্দেহ করে তাকে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী এনামুল হক জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় মাদকের ব্যবসা করে যুব সমাজ নষ্ট করছে। তাই গ্রামবাসী ও মাদকবিরোধী কমিটির উদ্যোগে এই অভিযান চালানো হয়। তিনি দাবি করেন, মাদকবিরোধী যুবকদের যেন হয়রানি করা না হয়, সেদিকে পুলিশের নজর দিতে হবে।
অন্য প্রত্যক্ষদর্শী মোঃ আলী হোসেন জানান, অপরিচিত ব্যক্তি দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ইয়াবা পাওয়া যায়। পালানোর চেষ্টা করলে তাকে আটকে পুলিশে খবর দেওয়া হয়।
ধর্মপাশা থানার ওসি শহিদ উল্লাহ গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "প্রতিটি গ্রামে এ ধরনের মাদকবিরোধী কমিটি গঠন করা উচিত। পথসভার মাধ্যমে সচেতনতা বাড়ানোর সুফল আজকের এই অভিযান।" তিনি জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এলাকাবাসীর দাবি: মাদকবিরোধী আইনের কঠোর প্রয়োগ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।