
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
গোয়াইনঘাটে নিউ স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ১৬ জুন মঙ্গলবার উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই খলা ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন রাজবাড়ী কান্দি ফুটবল একাদশ বনাম নিউ স্টার স্পোর্টিং ক্লাব। টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে রাজবাড়ী কান্দি ফুটবল একাদশ হারিয়ে নিউ স্টার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। বিশিষ্ট মুরব্বি মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্ব ও যবনেতা অলিউর রহমান মুন্নার পরিচালনায় এতে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি ও পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মনজুর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এখলাছুর রহমান, তরুণ সমাজসেবী মুস্তাক আহমদ, শাহজাহান, টুনুমিয়া, মুজম্মিল আলী, শরীফ উদ্দিন, আব্দুল্লাহ সায়েফ, মুক্তার ও মারুফ প্রমুখ।
ছবি ক্যাপশনঃ নিউ স্টার স্পোর্টিং ক্লাব টুর্নামেন্ট'র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি সাংবাদিক মনজুর আহমদ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।