
মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের 'সোনাপুর চ্যারিটি গ্রুপ'র পরিচালক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান সাহেবের পক্ষ থেকে ১১ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা (গাইড বই) উপহার দেয়া হয়েছে। রবিবার (১৪ জুন) বাদ জোহর মাদ্রাসা হলরুমে উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ১১ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে গাইড বই সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্যদের মাধ্যমে হস্তান্তর করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা মো. বায়েজিদ আহমদ এর সভাপতিত্বে ও শিক্ষক আল আমিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাপুর্যচ্যারিটিও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ, চ্যারিটি সদস্য এখলাছ আহমদ ও আবুল হাসনাত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী হাফিজ সজিব আহমদ, কামরান আহমদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন কামরান আহমদ রুহান। এসময় সোনাপুর চ্যারিটি সদস্য তারেকুল ইসলাম, আব্দুল করিম, দুর্লভপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান আহমদ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।