নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে স্বর্ণ কেনা নিয়ে বিরোধের জেরে এক স্বর্ণকারের দোকানে হামলা করে মারধর ও প্রায় ২ লাখ ৭৬ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহতের শ্বশুর।
অভিযোগসূত্রে জানা যায়, গতকাল ১৩ জুন ২০২৬ দুপুর ১টার দিকে কুড়াইতলী বাজারে স্বর্ণকার লিটন জৈনক কানাই দাসের কাছ থেকে ৭৫ হাজার টাকা দিয়ে কিছু স্বর্ণ কিনেন। এর এক ঘণ্টা পর দুপুর ২টার দিকে একই এলাকার চন্দন দাস, প্রদীপ দাস, বাদল, প্রভন ও তুষার নামের ৫ যুবক দোকানে এসে ওই স্বর্ণ দাবি করে।
লিটন স্বর্ণ কেনার কথা জানালে বিবাদীরা তার সাথে তর্কে জড়ায়। এক পর্যায়ে তারা লিটনের উপর হামলা করে এলোপাতাড়ি মারধর করে। মারধরে লিটনের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা লিটনের স্ত্রীর কোমরে থাকা ১৪ আনা ওজনের ২ জোড়া কানের দুল ও ১টি আংটি, লিটনের কেনা ৭৫ হাজার টাকার স্বর্ণালংকার এবং নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। লুট হওয়া মালামালের মোট মূল্য আনুমানিক ২ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। যাওয়ার সময় তারা লিটনকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।