
নিজস্ব প্রতিবেদক:
বার বার কারাবরণ করা ত্যাগী, নির্যাতিত ও রাজপথের লড়াকু সৈনিক, ছাত্রসমাজের অহংকার, রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল হিসেবে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই বিজয় এসেছে রাজপথে রক্ত ঢালা, কারাবরণ করা, মামলা-হামলা সহ্য করা লড়াকু সৈনিকদের আত্মত্যাগের বিনিময়ে। তাদের মধ্যেই অন্যতম আব্দুস সবুর বুলেট। তিনি শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রাজপথে থেকে সম্মুখ নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে রাজশাহী জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সুসংগঠিত করে হরতাল, অবরোধ ও প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশ নেওয়ার কারণে তিনি বারবার মামলা-হামলার শিকার হয়েছেন। স্বৈরাচারের রোষানলে পড়ে মিথ্যা মামলায় একাধিকবার কারাবরণ করেছেন। কারাগারের শিকল তাকে দমাতে পারেনি। প্রতিবার জেল থেকে বেরিয়েই তিনি আরও দৃঢ়ভাবে রাজপথে ফিরে এসেছেন। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা আজও রাজশাহী জেলা ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। রাজনীতির পাশাপাশি তিনি সবসময় দিনমজুর, রিকশাচালক, কৃষক ও শ্রমজীবী মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ান। আব্দুস সবুর বুলেট শুধু একজন নেতা নন। তিনি রাজশাহীর ছাত্রসমাজের প্রতিরোধের প্রতীক। তার ত্যাগ ও সংগ্রামের কথা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার এই ত্যাগ বৃথা যায়নি। বিজয় এসেছে। গণতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে যাবে।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।