
রাসেল আহমদ, স্টাফ রিপোর্টার:
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিলেট বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমন্বয়ে বিভাগীয় ইমাম সম্মেলনে আবারও শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন হাফিজ মাওলানা আহমদ শফী। বিভাগীয় পর্যায়ে তাঁর দ্বিতীয়বারের মতো এই অর্জন। ২৩/৫/২৬ ইংরেজী
শনিবার দুপুরে সিলেটে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ূন কবির এর হাত থেকে শ্রেষ্ঠ ইমামের সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, হাফিজ মাওলানা আহমদ শফী দীর্ঘ ১০ বছর ধরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর এলাকার ইকড়ছই শফিকুল আহমদ ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট মসজিদের পেশ ইমাম ও খতিব হিসেবে ও কর্মরত রয়েছেন। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামুড়া গ্রামের কৃতী সন্তান। বিভাগীয় পর্যায়ে
প্রথম বারে ২০২৩ সালে ও দ্বিতীয়বারের মতো ২০২৬ সালে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় স্থানীয় বিভিন্ন মহল, ধর্মীয় ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।