
মোহাম্মদ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট।
বাগেরহাটের মোল্লাহাটে ২৪-০৫-২৬ জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে অসহায়-দুস্থদের মাঝে নগদ অর্থ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অফিস আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে হুইলচেয়ার এবং নগদ অর্থ তুলে দেন বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান।
হুইলচেয়ার বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সুযোগ ও সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওসমান হামিদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জামায়াত ইসলামী মোল্লাহাট উপজেলা সভাপতি মোঃ হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ হেদায়েত উল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।