
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ঈদে মানিকগঞ্জের সিংগাইরে ২০ হাজার ৬০ টি দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বরাবরের মতো ঈদের আগে এ চাল পেয়ে ওই পরিবারগুলো কিছুটা হলেও উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শনিবার (২৩ মে) সকাল থেকেই উপজেলার সায়েস্তা ইউনিয়নে শুরু হয় এ চাল বিতরণ কার্যক্রম। ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আহাদী হোসেন চাল বিতরণ উদ্বোধন করে বলেন, আমার ইউনিয়নে ১ হাজার ৭'শ পরিবারকে চাল দেয়া হয়েছে। তিনি আরো বলেন, উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২০ হাজার ৬০ টি পরিবারকে ঈদের শুভেচ্ছা হিসেবে চাল সহায়তা দেয়া হয়।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।