
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে পৃথক মামলার ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলামের নেতৃত্বে থানার এসআই মোঃ আল আমিন, এসআই মোঃ আশরাফুল আলম, এসআই উমর ফারুক, এএএসআই এখলাছুর রহমান, এএসআই কামাল উদ্দিন, এএসআই মাহাববুর রহমান চৌধুরী, এএসআই রাহাত খানসহ সঙ্গীয় পুলিশদল পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মামলার আসামী জুলফাস মিয়া (৩৫), পিতা-মোঃ ফিরোজ মিয়া, দোলন দেব (৩৮), পিতা-বিনয় দেব, সাং-ইকড়ছই, জগন্নাথপুর পৌরসভা, মোঃ আলাউদ্দিন (৫৫), পিতা-মৃত ইদ্রিস উল্লাহ, মোঃ হাসিম (৪২), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-ইকড়ছই, দুদু মিয়া (৫৮), পিতা-তারিক উল্লাহ, সাং-বাড়ী জগন্নাথপুর পৌরসভা, থানা জগন্নাথপুর জেলা সুনামগঞ্জ, আফজল আহমদ (২৮), পিতা-মৃত গিয়াস উদ্দিন, সাং-লক্ষনসোম, থানা ছাতক জেলা সুনামগঞ্জ, রুবেল আহমেদ (২৯), পিতা-আব্দুল খালিক, সাং-নূরপুর, থানা জকিগঞ্জ জেলা সিলেটকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ২৩ মে শনিবার পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।