কলমে: সানজিদা রসুল
নাকের উপর বসে সে
তারই নাম চশমা।
নারী পুরুষ জোয়ান বুড়ো
কারো জন্যই নাই মানা
---------
পাওয়ার গ্লাস প্রয়োজন হলে পরে
পরামর্শ দিবে ডাক্তার
চক্ষু বিশেষজ্ঞ দেখালে পরে
পরামর্শ অনুযায়ী
বেকার ছেলেটা ও চশমা পড়ে।
ছোট্ট শিশু ভিটামিনের অভাবে
ভুক্তভোগী হয়ে
চশমা তোলে নাকের উপরে
অকালে হয় বুড়ো
পাওয়ার ক্লাস পড়ে।
আজকাল আধুনিক কবিরা চশমা পড়ে
হরেক রকম ফ্রেমে
সৌন্দর্যের প্রতীক
কবিত্বময়ের ছন্দে।
অল্প বয়সী কিছু তরুন প্রজন্মের ছেলে মেয়ে
হরহামেশাই দেখি
মোটা ফ্রেমের পাওয়ারফুল গ্লাসে।
তবে চশমাতেই ফ্যাশন দামি রঙিন গ্লাসে
হিরো সাজে পুরুষ
হিরোইন সাজে নারী।
চশমা ছাড়া সবই দেখি আমি
চশমার প্রেমে আমি
আমার প্রেমে চশমা
হাবুডুবু খাচ্ছি সারাদিন রাত্রি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।